ঘরেই রান্না করুন আপনার মনের মতো বিরিয়ানি।

ঘরেই রান্না করুন আপনার মনের মতো বিরিয়ানি।




    উপকরণ: কোপ্তা বানানোর জন্য: ডিম সেদ্ধ ৩টে, মাটন কিমা সেদ্ধ করে নেওয়া ৫০০ গ্রাম, নুন স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো  চা চামচ, ছোলার ছাতু  কাপ, ভাজার জন্য পরিমাণ মতো তেল।
চাল ম্যারিনেট করার জন্য: জল ঝরানো ঘন টক দই কাপ, টম্যাটো ২ টো, তেজপাতা ২টো, কাঁচা লঙ্কা ২টো, লবঙ্গ ২টো, এলাচ ২টো, হলুদ গুঁড়ো  চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো   চা চামচ, নুন স্বাদ মতো।
ফোড়নের জন্য: গোটা জিরে চা চামচ, তেজপাতা ১টা, নুন সামান্য, তেল চা চামচ, বাসমতি চাল  কাপ, পেঁয়াজ ১টা, ধনে পুদিনা পাতা সাজানোর জন্য, লেবুর রস স্বাদ মতো।

`    পদ্ধতি: টম্যাটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিন। চাল ম্যারিনেশনের সব উপকরণ একসঙ্গে মেশান। তা আধ ঘণ্টা রেখে দিন। ডিমের খোলা ছাড়িয়ে নিন। এবং তা অর্ধেক করে কেটে নিন। ছাতু, নুন, গরম মশলা কিমা একসঙ্গে মেশান। তাতে অল্প গরম জল মিশিয়ে একটা টাইট মিশ্রণ তৈরি করুন। এবার এই মিশ্রণ ডিমের গায়ে মাখিয়ে নিন। তারপর তা ছাঁকা তেলে ভেজে নিন। বাসমতি চাল দশ মিনিট ভিজিয়ে রেখে তা জল ঝরিয়ে শুকনো করে নিন। তলাটা মোটা এমন কড়াইতে ফোড়নের মশলা দিয়ে চালটা ভেজে নিন। এবার তাতে গরম জল নুন মিশিয়ে ভাত রান্না করে নিন। জলের পরিমাণ: কাপ চালে কাপ। ভাত রান্না হয়ে গেলে তা আলাদা করে রেখে দিন। এবার পেঁয়াজ সরু লম্বা ফালি করে কেটে নিন। একটি প্যানে তেল গরম করে তা ভেজে নিন। দইয়ের মিশ্রণে এই পেঁয়াজ মিশিয়ে দিন। এবার তলা মোটা ছড়ানো হাঁড়িতে ঘি মাখিয়ে নিন। প্রথমে ভাতের একটা স্তর তৈরি করুন। তার ওপর দইয়ের মিশ্রণ ছড়ান। ডিমের কোপ্তা সাজান। আবার ভাতের একটা আস্তরণ তৈরি করুন। দইয়ের মিশ্রণ ছড়ান কোপ্তা সাজান, এবং ওপরে আর একটা ভাতের আস্তরণ তৈরি করে নিন। এবার ওপর থেকে বাকি দইয়ের মিশ্রণ ছড়িয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন। ঢিমে আঁচে রান্না করুন আপনার মনের মতো বিরিয়ানি।


Post a Comment

0 Comments

Translate

close